ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিবালয়ে যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩১, ২ জানুয়ারি ২০২৪
শিবালয়ে যুবকের লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নাজমুল নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নিহালপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত নাজমুল নিহালপুর গ্রামের আরশেদ আলীর ছেলে। তিনি ঢাকার আশুলিয়া এলাকা ইলেকট্রনিকস মালামালের ব্যবসা করতেন। 

জানা যায়, সকালে নাজমুলের ঘরের দরজা খোলা দেখে তার দাদি ঘরে ঢোকেন। এ সময় তিনি নাজমুলের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন।

Advertisement

শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার জানান, ঐ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!