মঙ্গলবার বিকেল ৫টায় পার্বতীপুর রেলস্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ঐ বৃদ্ধ পার্বতীপুর রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছিল। সোমবার রাতে শরীরে কম্বল পেঁচিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকাল গড়িয়ে বিকেল হলেও নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে কম্বল সরালে মৃত অবস্থায় দেখতে পাওয়া যায়।
.png)
পার্বতীপুর রেলওয়ে থানা থানার এসআই কাজল শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঐ বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।