ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধানক্ষেত থেকে মাটিচাপা দেওয়া নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ৩১ ডিসেম্বর ২০২৩
ধানক্ষেত থেকে মাটিচাপা দেওয়া নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ফাইল ছবি

ধানক্ষেতের পাশে একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে সিআইডি পুলিশ ও পিবিআইয়ের দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ শনাক্তের চেষ্টা চালায়। তবে ফিঙ্গার প্রিন্ট নেয়া হলেও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, বিকেলে ওই এলাকার কৃষক ফারুক মৃধা তার ক্ষেতের পাকা ধান কাটার উপযোগী হয়েছে কিনা দেখতে যান। এ সময় ধানক্ষেতের ভেতর দিয়ে কিছু টেনে নেয়ার আলামত তার চোখে পড়ে। বিষয়টি পার্শ্ববর্তী কৃষকদের জানালে তারাও এগিয়ে আসে। পরে ক্ষেতের পাশে পরিত্যক্ত ভিটায় নতুন মাটি খোঁড়া দেখতে পান তারা। এরপর থানায় খবর দেওয়া হলে সন্ধ্যায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। 

Advertisement

পুলিশ জানায়, মাটি খুঁড়ে সেখান থেকে অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করে রাত ১২টায় থানায় আনা হয়। ৪-৫ দিন আগে ওই নারীকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না।

মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় বা হত্যার কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ সকালে পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!