ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ৩ জানুয়ারি ২০২৪
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
ফাইল ফটো

কুষ্টিয়ায় ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সাড়ে ৯টার দিকে জগতি রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে থানার ওসি এমদাদ হোসেন জানান, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি জগতি রেল স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনে কাটা পড়েন অজ্ঞাত ওই নারী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!