শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া পৌরসভার বড়াল ব্রিজ রেলস্টেশন সংলগ্ন এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা ১১টার দিকে পৌরসভার বড়াল ব্রিজ রেলস্টেশন সংলগ্ন এলাকার রেললাইনের ওপর ট্রেনে কাটা এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানায়।
.png)
স্থানীয়দের ধারণা- ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ধুমকেতু ট্রেনে কাটা পড়ে ঐ যুবকের মৃত্যু হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি যেহেতু রেলওয়ের, তাই সিরাজগঞ্জ জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহবুবুর রহমান সরকার বলেন, জিআরপি পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।