ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টমটমের চাকায় কাপড় পেঁচিয়ে বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ৩০ ডিসেম্বর ২০২৩
টমটমের চাকায় কাপড় পেঁচিয়ে বৃদ্ধ নিহত
ফাইল ফটো

হবিগঞ্জের লাখাইয়ে টমটমের চাকায় গলায় থাকা কাপড় পেঁচিয়ে অরবিন্দু দাস (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রিচি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অরবিন্দু দাস লাখাই উপজেলার মৃত অভয় চরণ দাসের ছেলে। তিনি রিচি এলাকার একটি আশ্রমের সাধু বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুরে আরবিন্দু দাস একটি টমটমযোগে লাখাইয়ে তার বাড়ি যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে রিচি এলাকায় পৌঁছালে টমটমের চাকার সঙ্গে তার গলার একটি কাপড় পেঁচিয়ে গলার বেশিরভাগ অংশ কেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!