এর আগে, ঘন কুয়াশায় নৌপথে দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার রাত সাড়ে ১১ থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সকাল ৯টা ১০ মিনিট থেকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে এরুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।
.png)