ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩, ১ জানুয়ারি ২০২৪
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

Advertisement

তিনি জানান, রোববার রাত ৩টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ফলে দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!