ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ২৭ ডিসেম্বর ২০২৩
শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

ঘন কুয়াশায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর রুটে শুরু হয়েছে ফেরি চলাচল।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুরের হরিণাঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ভোর ৫টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

Advertisement

তিনি বলেন, বুধবার ভোরে ঘন কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঘাটের দুই পাশে ফেরি পারাপার হতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!