বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, সোমবার মাঝরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তবে, কোনো ফেরি নদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হবে বলে জানান তিনি।
.png)