ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ২ জানুয়ারি ২০২৪
চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই
ফাইল ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় আশোক আলী নামে এক গরু ব্যবসায়ীর চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে ৩ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ওই গরু ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনায় শিবালয় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী গরু ব্যবসায়ী। ছিনতাইয়ের শিকার আশোক আলী শিবালয় উপজেলার দরিকয়ড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী।

আশোক আলী জানান, সোমবার সন্ধ্যার পর ৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে অটোরিকশাযোগে পাটুরিয়া থেকে ইছাইল গ্রামে যাচ্ছিলাম। পথিমধ্যে মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত আড়পাড়া এলাকায় অটোরিকশার গতিরোধ করে চোখে-মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে সব টাকা ছিনতাই করে পালিয়ে যায়। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

Advertisement

শিবালয় থানার ওসি মো. আব্দুর রউফ সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এবং দুর্বৃত্তদের চিহ্নিত ও আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!