নিহত রিয়াজ আহমেদ গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মাঠপাড়া এলাকার আহমেদ আলীর ছেলে। তিনি কাজিপুর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ছিলেন।
রিয়াজ আহমেদের মামাতো ভাই বশির আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
জানা যায়, সোমবার সকাল সাড়ে ৭টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের চেংগাড়া চোখতোলা মাঠের মাঝখানে বিপরীতে দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রিয়াজ আহমেদ গুরুতর আহত হন। একইসঙ্গে অন্য মোটরসাইকেলের আরোহী সোনালী ব্যাংকের জোড়পুকুরিয়া শাখার ক্যাশিয়ার রাসেল আহম্মেদও আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রিয়াজ আহমেদের অবস্থার আরো অবনতি হলে দুপুরের দিকে ঢাকায় রেফার্ড করা হয়। পরে আজ দুপুর ৩টার দিকে তিনি মারা যান।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।