এ ঘটনায় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ওই তরুণীর মা বাদী হয়ে বাসন থানায় মামলা করেন। পরে ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুই আক্তারসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল।
.png)
বাসন থানার ওসি মো. আবু সিদ্দিক জানান, গত বৃহস্পতিবার রাতে বান্ধবীর বাড়িতে বেড়াতে আসলে কৌশলে বান্ধবী জুই ধর্ষণের শিকার ওই তরুণীকে শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে আটকে ফেলেন। পরে সেই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে শাকিলের বন্ধু রাহুলও তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় শুক্রবার থানায় তরুণীর মা মামলা করলে আসামিদের গ্রেফতার করা হয়। পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।