বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ। এর আগে, বুধবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মায়ামনি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাভলু মিয়া নাটোর সদর উপজেলার উত্তর পাটুয়াপাড়া গ্রামের মৃত ইব্রাহিম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের মায়ামনি মোড়ে অবস্থান নেয় পুলিশ। ওই সময় পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন লাভলু মিয়া। এ সময় তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে দুই লাখ ১৫ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
.png)
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. শামসুল আলম শাহ বলেন, লাভলুর বিরুদ্ধে ঢাকা, রাজশাহী ও বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, জাল টাকা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।