ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৩ কোটির জাল নোট বদলাতে ব্যাংকে গেলেন ব্যবসায়ী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪১, ২৫ মে ২০২৩
৩ কোটির জাল নোট বদলাতে ব্যাংকে গেলেন ব্যবসায়ী!
ভারতীয় রুপি - ফাইল ছবি

ভারতের উত্তরপ্রদেশের আগরার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ২ হাজার রুপির জাল নোট বদলাতে গিয়ে ধরা পড়েছেন এক ব্যক্তি। সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তি স্থানীয় এক কোটিপতি সোনা-রুপার ব্যবসায়ীর ছেলে। তিনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র একটি শাখায় মোট ২ কোটি ৮৫ লক্ষ রুপি অঙ্কের ২ হাজার রুপির নোট বদলাতে গিয়েছিলেন। সেই নোটের বান্ডিলের মধ্যে ১৩টি জালনোট ছিল।

পুলিশের কাছে ব্যাংকের ম্যানেজার অভিযোগ জানিয়েছেন, ওই ঘটনার দু’দিন আগেও বিপুল অঙ্কের ২ হাজার রুপির নোট বদলেছিলেন ধৃত ব্যক্তি।

Advertisement

আরো পড়ুন>> পশ্চিমাদের আপত্তি উপেক্ষা, রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর চীনের

মঙ্গলবার থেকে দেশ জুড়ে বিভিন্ন ব্যাংকে ২ হাজার রুপির নোট বদল করার প্রক্রিয়া শুরু হয়েছে। রিজার্ভ ব্যাংকের সার্কুলার বলছে, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে বিনা বাধায় বদলে নেওয়া যাবে ২ হাজার রুপির নোট। তার জন্য প্যান বা আধার কার্ডের মতো কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। এমনকি, নোটবদলের জন্য ব্যাংকের কোনও ফর্মপূরণ করতেও হবে না!

আরবিআইয়ের পাশাপাশি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকও এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। কিন্তু এই পদ্ধতির ফলে কালো রুপি সহজেই বদল করা যাবে অভিযোগ তুলে এরইমধ্যে দিল্লি হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!