ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পালিয়ে বিয়ে: ছয় মাসেই প্রিয়াঙ্কাকে পিটিয়ে মারলেন স্বামী

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১২, ২৮ ডিসেম্বর ২০২৩
পালিয়ে বিয়ে: ছয় মাসেই প্রিয়াঙ্কাকে পিটিয়ে মারলেন স্বামী
ফাইল ফটো

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পালিয়ে বিয়ের ছয় মাসেই প্রিয়াঙ্কা নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিজয়কে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা মিস্ত্রি পাড়া গ্রামের পাপ্পু হোসেনের মেয়ে।

নিহতের স্বজনরা জানান, ছয় মাস আগে পরিবারের অজান্তে পাশের বাড়ির ছেলে বিজয়কে পালিয়ে বিয়ে করেন প্রিয়াঙ্কা। বিয়ের পর থেকে প্রিয়াঙ্কাকে মারধর করতেন স্বামী বিজয়। তবে পালিয়ে বিয়ে করায় প্রিয়াঙ্কাকে পরিবারের সঙ্গে যোগাযোগ করত দিতো না বিজয়ের পরিবার। মঙ্গলবার শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপর থেকেই পলাতক রয়েছেন তার শ্বশুরবাড়ির লোকজন।

Advertisement

সৈয়দপুর থানার ওসি শাহ আমল বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!