ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে অটোরিকশা চাপায় প্রাণ গেল একজনের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪০, ২৭ ডিসেম্বর ২০২৩
হবিগঞ্জে অটোরিকশা চাপায় প্রাণ গেল একজনের
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিশা চাপায় আব্দুস সাত্তার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজানপাড়া) গ্রাম সংলগ্ন আজমিরীগঞ্জ-বানিয়াচং ভায়া জলসুখা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঐ গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুরে আব্দুস সাত্তার গোসল করার জন্য তার বাড়ি থেকে রাস্তার বিপরীতে অবস্থিত একটি পুকুরে যান। গোসল শেষে বাড়ি ফেরার জন্য রাস্তা পারাপারের সময় একটি সিএনজিচালিত অটোরিকশার নিচে চাপা পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!