ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পায়ে রিকশা তুলে দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৯, ২৬ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় পায়ে রিকশা তুলে দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় একজন নিহত
আশুগঞ্জ থানা। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পায়ে রিকশা তুলে দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় অটোরিকশা চালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

জানা যায়, সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে খোলাপাড়া মোল্লা বাড়ির সাইদুর রহমানের ছেলে অটোরিকশা চালক ইমরান মোশারফ হোসেনের পায়ে রিকশা তুলে দেয়। এ ঘটনায় দু'জনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তিনি মারা যান। 

Advertisement

আশুগঞ্জ থানার মো. নাহিদ আহাম্মেদ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ইমরান পালাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!