বুধবার সকালে নগরীর নগরীর গির্জা-মহল্লা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে কাতরাচ্ছিল হনুমানটি। এ সময় পথচারীরা হুনুমানটি প্রথমে বাঁচানোর জন্য ছালার চট এনে গায়ে জড়িয়ে দিয়ে শীত থেকে রক্ষা করেন। পরে ৯৯৯-এ কল দেন।
এ সময় ঘটনাস্থলে ছুটে আসেন কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা। তারা প্রাণিসম্পদ কার্যালয়ে কল দেন। পরবর্তীতে বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যলয়ের ভ্রাম্যমাণ ভেটেরিনারি গাড়ি নিয়ে আসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস। এ সময় পথচারীদের সহায়তায় হনুমানটি গাড়িতে করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
.png)
সদর উপজেলা পশু হাসপাতালের চিকিৎসক সুব্রত সিকদার বলেন, হনুমানটি সুস্থ হতে প্রায় এক সপ্তাহ লাগবে। ততদিন আমাদের হেফাজতে রেখে প্রাণীটির চিকিৎসা দেওয়া হবে।