ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে নৌযান বিকল, ৯৯৯-এর কলে ১৯ পর্যটককে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৩, ২৮ নভেম্বর ২০২৩
সুন্দরবনে নৌযান বিকল, ৯৯৯-এর কলে ১৯ পর্যটককে উদ্ধার
ফাইল ছবি

সুন্দরবনে নৌযানের ইঞ্জিন বিকল হওয়ার পর ৯৯৯-এ ফোন দিয়ে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে সুন্দরবনের আম্বারিয়া পয়েন্ট কোকিলমনি ফরেস্ট রেঞ্জের মরজাত নদীর আগুনজ্বালা মুখে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি জানান, সোমবার বিকেলে উৎসব মুখর রায় নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তারা ১৯ জন পূণ্যার্থী দুবলার চরে রাসমেলায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে যায়। এখন তাদের নৌযান নদীতে বিকল অবস্থায় ভাসমান রয়েছে। যে অবস্থানে তারা রয়েছেন সেখানে কারো কাছ থেকে উদ্ধার সহায়তা পাওয়া সহজ নয়। তিনি ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। 

Advertisement

আনোয়ার সাত্তার আরো জানান, কলটি পাওয়ার পর কনস্টেবল প্রিন্স তাৎক্ষণিকভাবে নৌ-পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, বাগেরহাটের চাঁদপাই নৌ-থানা এবং বনবিভাগ রেঞ্জ অফিসে জানান এবং দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য বলেন। পরে সেই এলাকার নৌ-পুলিশের এসআই আনিসুর রহমান উদ্ধারের চেষ্টা চালান। এছাড়াও সংবাদ পেয়ে বনবিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে বিকল নৌযান থেকে ১৯ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

বনবিভাগ উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফরেস্ট অফিসার আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ৯৯৯ পর্যটক
লিংক সফলভাবে কপি হয়েছে!