পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত ৮টার দিকে ওই এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নেয়ার চেষ্টা করেন ট্রাকচালক। এসময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। পরে হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলাইমান খানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যান ট্রাকচালক। এরপর রাতেই বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বাইগ্গাঘোনা এলাকায় তার পরিবারের কাছে ওই কিশোরীর পৌঁছে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের লোকজনও তার খোঁজ পাচ্ছিল না। এমতাবস্থায় মহাসড়কের হারবাং বুড়ির দোকান এলাকায় ওই কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। সেখানে কক্সবাজারমুখী একটি মিনি ট্রাকচালক ওই কিশোরীকে টেনেহিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করেন।
.png)
হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই সোলাইমান খান বলেন, ওই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান তিনি।