ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯ এ কল পেয়ে ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ৭ ডিসেম্বর ২০২৩
৯৯৯ এ কল পেয়ে ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল পুলিশ
ফাইল ফটো

লক্ষ্মীপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে আয়েশা আক্তার নেহা নামে এক মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ।  

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা বাঙ্গাখাঁ ইউপির আমান উল্লাহপুরে এ ঘটনা ঘটে।

আয়েশা সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউপির ৫ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহপুর গ্রামের সৈয়দ হাফেজ সাহেবের বাড়ির আলমগীর হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসায় অষ্টম শ্রেণির ছাত্রী।

Advertisement

জানা যায়, আয়েশার সঙ্গে সদরের পার্বতীনগর ইউপির চরমকরধ্বজ গ্রামের তাজুল ইসলামের ছেলে বাহার উদ্দিনের বিয়ের সিদ্ধান্ত হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) বিয়ের আয়োজনের সকল প্রস্তুতিও নেয়া হয়েছে। কিন্তু বিয়েতে রাজি নয় আয়েশা। এতে তার এক আত্মীয়ের সহযোগীতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বাল্যবিয়ে বন্ধে অনুরোধ জানানো হয়।

পরে এসআই আবদুল হান্নান ঘটনাস্থল গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় মেয়েকে বাল্য বিয়ে না দিতে নিষেধ করেন। বাল্যবিয়ে দিলে বর ও কনে পক্ষের লোকজনকে আইনের আওতায় আনা হবে বলেও নির্দেশনা দেয়া হয়। পরে আয়েশার মা ও বাবার কাছ থেকে মেয়েকে বাল্য বিয়ে দেবে না প্রতিশ্রুতিতে মুচলেকা নেয়া হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। মেয়েকে বাল্যবিয়ে না দিতে অভিবাভকদের বলা হয়েছে। তারাও মুচলেকা দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!