ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ২৬ ডিসেম্বর ২০২৩
নান্দাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১০
দুর্ঘটনাস্থল

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাস এবং কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নান্দাইল উপজেলার পালাহার আমলিতলা এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে পালাহার আমলিতলা এলাকায় কিশোরগঞ্জ থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিলেটগামী একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি উল্টে যায়। এতে আহত হন অন্তত ১০ বাসযাত্রী। তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। 

Advertisement

এ সময় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেখানে চালক আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাকে উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!