ঘাট কর্তৃপক্ষ জানায়, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট অনুপযোগী হয়ে পড়ে। তাই সোমবার রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
আরো পড়ুন >>> চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
.png)
বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, সোমবার সন্ধ্যা থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ২টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় ফেরি চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে আসলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। তখন ঘাটে আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে।