জানা যায়, রোববার রাতে পৌরসভার চরবাঙালি দক্ষিণপাড়া গ্রামের একটি বাড়িতে যায় মোশারফ। তিনি মা ও শিশু ভাতা কার্ড করে দেয়ার নামে দুই সন্তানের জননীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়। এ সময় এলাকার লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় ভিকটিম অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)