ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডা. আবুল হোসেন মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২১:১২, ২৪ ডিসেম্বর ২০২৩
ডা. আবুল হোসেন মারা গেছেন
ডা. আবুল হোসেন। ফাইল ফটো

রাজবাড়ীর বিশিষ্ট দানবীর ডা. আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে লন্ডন অ্যাবস ক্রস নার্সিং হোমে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ২ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, ডা. আবুল হোসেন ১৯৩০ সালের ২০ নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউপির ভবদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত লন্ডনে অবস্থান করছিলেন।

Advertisement

১৯৯৬ সালে রাজবাড়ী শহরে ডা. আবুল হোসেন কলেজ প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়া তার প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এমএ করিম উচ্চ বিদ্যালয়, মিসেস নুরজাহান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমএ করিম কুরাআনিয়া হাফিজিয়া মাদরাসা, এমএ করিম মিউজিয়াম, এমএ করিম ট্রাস্ট, ভবদিয়া আসিয়া করিম পাবলিক লাইব্রেরি, ভবদিয়া কমিউনিটি হাসপাতাল ও ভবদিয়া পোস্ট অফিস।

ডা. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন বলেন, খুব শিগগিরই তার মরদেহ দেশে আনা হবে। ডা. আবুল হোসেন ছিলেন একজন দানবীর মানুষ। তার মতো মানুষ কালে ভদ্রে সহজে জন্ম নেয় না। তার অভাব অপূরণীয়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!