ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৪ ডিসেম্বর ২০২৩
নান্দাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার ধাক্কায় জিনু আক্তার (৭০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার তারঘাট বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলের নাম শাহজাহান। ঐ বৃদ্ধা একই ইউনিয়নের ত্রি-মহনী গুচ্ছগ্রামে বাসিন্দা।

স্থানীয়রা জানান, ঐ বৃদ্ধা রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় পাকা রাস্তার ওপর লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহানশু বিকাশ সরকার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন বলে জানতে পেরেছি।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!