আবহাওয়া অফিস বলছে, গত কয়েকদিন ধরে জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছিলো মৃদু শৈত্যপ্রবাহ। গত শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্ব নিম্ন তাপমাত্রা। এর আগে গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এ নিয়ে শুক্রবার পর্যন্ত টানা ৭দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছিলো পঞ্চগড়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় বিরাজ করার পর আজ তা বৃদ্ধি পেয়ে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছেছে। তাপমাত্রা বাড়লেও অব্যাহত রয়েছে শীত। শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিকে তাপমাত্রা আরো কমার আশঙ্কা রয়েছে।
.png)