ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিকআপের ধাক্কায় প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২২ ডিসেম্বর ২০২৩
পিকআপের ধাক্কায় প্রাণ গেল তরুণের
ছবিতে মো. হাসান আল বান্না

বালুবোঝাই পিকআপের ধাক্কায় মো. হাসান আল বান্না (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা-বামনসুন্দর দারোগারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আল বান্না কাটাছরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাড়িয়াখালী এলাকার তরোব আলী সারেং বাড়ির নিজাম উদ্দিন খানের ছেলে। তিনি মিরসরাই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত ফাহাদ হোসেন ভূঁইয়া অমি (২০) চট্টগ্রাম হাজী মো. মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মিরসরাই থানার ওসি শহিদুল ইসলাম জানান, পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!