ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেফতার ২

বান্দরবন প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২১ ডিসেম্বর ২০২৩
পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবান শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত দুই ছিনতাইকারীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুর রহমান (২৮) ও মহিউদ্দিন (২২)। তারা জেলা শহরের হাফেজঘোনা ও চাকমাপাড়া এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার তাদেরকে জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার চাকমাপাড়ার মিলন চাকমার বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগ, ধারালো কাঁচি ও দা উদ্ধার করা হয়।

Advertisement

পুলিশ জানায়, এ ঘটনায় বান্দরবান সদর থানায় পর্যটকের স্ত্রী রিতু আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ঘটনায় জড়িতদের গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার, টাকা ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সদর পুলিশ ও জেলা গোয়েন্দা দল ঘটনার পরপর জড়িতদের ধরতে অভিযানে নামে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর বিকেলে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের উপরের দোকান ঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিনকে (২৫) পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!