বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে গ্রেফতার হন সোহাগ। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসিন। তিনি জানান, সোহাগ দিনে সেলুনে কাজ করেন। কাজ শেষে রাতে ছিনতাই করেন। সোহাগ মূলত ছিনতাইকারী। তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করেন। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করেন। পরে যাত্রীদের ফোন কিংবা মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যান। এসময় কেউ বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
.png)
ওসি আরো জানান, বৃহস্পতিবার সোহাগ ও তার গ্রুপ এমন এক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।