ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশার ত্রিপল কেটে ছিনতাই করেন তারা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩০, ৫ ডিসেম্বর ২০২৩
অটোরিকশার ত্রিপল কেটে ছিনতাই করেন তারা
গ্রেফতারকৃতরা

প্রথমে অটোরিকশার গতিরোধ। এরপর পেছনের ত্রিপল কেটে ব্যাগ, মোবাইল, টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই। চট্টগ্রামে এমনই একটি ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি এসএম ওবায়েদুল হক। এর আগে, সোমবার রাতে নগরের চান্দগাঁও ও বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল, মো. শরীফ ও মো. সুমন।

পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন এক নারী। পথে আন্দরকিল্লা মোড়ের রেডক্রিসেন্ট হাসপাতালের গলির মুখে যানজটে আটকে পড়ে গাড়িটি। এ সময় তিনজন এসে গাড়ির সামনে দাঁড়িয়ে দরজা খুলতে বলেন। দরজা না খোলায় তাদের একজন গাড়ির পেছনের ত্রিপল কেটে ঐ নারীর ব্যাগ, দুইটি মোবাইল ফোন ও ২৫ হাজার ৫০০ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান।

Advertisement

ওসি এসএম ওবায়েদুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করেছিলেন ভুক্তভোগী নারী। এরপর সোমবার রাতে চান্দগাঁও ও বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ছিনতাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!