ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২০ ডিসেম্বর ২০২৩
অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পারভেজ প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ ফতুল্লা মডেল থানার মো. হোসেন প্রধানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম মিয়া জানান, অর্থ আত্মসাতের মামলায় আদালত গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে এক বছরের সাজা প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!