সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সান্তাহার বাসা থেকে গ্রেফতার করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি কফিল উদ্দিন সান্তাহার নতুন বাজার এলাকার মৃত তহির উদ্দিনের ছেলে ও কপিল ট্রেডার্সের মালিক।
পুলিশ জানায়, ২০২০ সালে নওগাঁ যুগ্ম দায়রা জজ আদালতে ২ কোটি ৪ লাখ টাকার একটি ঋণখেলাপি মামলা হয়। সম্প্রতি ঐ মামলায় আসামি কফিল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
.png)
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।