ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫২, ১৯ ডিসেম্বর ২০২৩
মেহেরপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
উদ্ধারকৃত ইয়াবা

মেহেরপুরের গাংনী উপজেলায় ৮৭ পিস ইয়াবাসহ আনিছুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান। এর আগে, সোমবার রাতে গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রাম থেকে ঐ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আনিছুর রহমান গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রামের আসাদুল হকের ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গাংনী উপজেলার মুহাম্মদপুর গ্রামে অভিযান চালায় র‍্যাব। এ সময় ৮৭ পিস ইয়াবাসহ আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!