সোমবার এ ঘটনায় নিহতের মেয়ে নুরবানু কালিহাতী থানায় বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন।
নিহত আনছের আলী স্বরূপপুর গ্রামের মৃত নালু শেখের ছেলে। এ ঘটনার পর তার ছেলে ফারুক মিয়া ও নাতি মফিজুল মিয়া পলাতক রয়েছেন।
.png)
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার সন্ধ্যায় আনছের আলীর সঙ্গে ছেলে ও নাতির ঝগড়া হয়। ঝগড়া থামাতে গিয়ে একপর্যায়ে নাতি আনছেরের মাথায় পিঁড়ি দিয়ে আঘাত করেন। এতে তার মাথা থেঁতলে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মেয়ে নুরবানু বাদী হয়ে নাতি মফিজুলকে আসামি করে মামলা করেছেন। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।