ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘থার্টি-ফাস্ট’ আয়োজনে কক্সবাজার সৈকতে নিষেধাজ্ঞা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৩, ১৮ ডিসেম্বর ২০২৩
‘থার্টি-ফাস্ট’ আয়োজনে কক্সবাজার সৈকতে নিষেধাজ্ঞা
ফাইল ফটো

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে কক্সবাজার সৈকত এলাকায় গান-বাজনা বা অনুষ্ঠান করা যাবে না। এমনকি হোটেলের ছাদে গান-বাজনা ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন।

সোমবার দুপুরে এসব কথা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, সৈকত এলাকায় বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে পর্যটক কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে সাদা পোশাকে গোয়েন্দারাও। সৈকত এলাকায় ডুবুরি মোতায়েন থাকবে। নেশাগ্রস্ত অবস্থায় যাতে কোনো চালক গাড়ি চালাতে না পারে, সেজন্য সন্দেহজনকদের ব্রিথিং টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিভিন্ন সড়কে চেকপোস্ট স্থাপন করে যতটা সম্ভব তল্লাশি চালানো হবে। যাতে এ উপলক্ষে কেউ নাশকতা চালতে না পারে।

Advertisement

তিনি আরো জানান, নিষেধাজ্ঞার আওতায় থার্টি-ফার্স্ট নাইটের অংশ হিসেবে সমুদ্র সৈকত বা কোনো উন্মুক্ত স্থানে কোনো ধরনের জমায়েত, অনুষ্ঠান, আতশবাজি, গান-বাজনা বা অন্য কোনো অনুষ্ঠান বা আয়োজন করা যাবে না। একইভাবে ইনডোরে কোনো আয়োজন করলে আমাদের অনুমতি নিতে হবে। এই নিষেধাজ্ঞা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!