রোববার (১৭ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) নাজির আহমেদ খান।
তিনি জানান, গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ গাজীপুর মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। পরে তাদের মধ্যে জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান ও শাহানুর আলম আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন।
.png)
তিনি আরও জানান, আসামিদের গ্রেপ্তারের পর সাতজনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে তিনজন রেললাইন কেটে নাশকতার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।