অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আতাউর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, জেলা পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মাহাফুজুর রহমানঞ্জু।
জানা গেছে, চলতি মৌসুমে ৫৫ মাড়াই দিবসে ৬৫ হাজার টন আখ মাড়াই করে ৪ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ। চলতি মৌসুমে চিনিকল জোনে আখ রয়েছে ৩ হাজার ৮০২ একর জমিতে। এর মধ্যে চিনিকলের নিজস্ব এক হাজার ১৫৩ একর জমিতে আখ রয়েছে। সরকারিভাবে চিনির মূল্য বৃদ্ধির কারণে চলতি মৌসুমে চিনিকলটি ঘুরে দাঁড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
.png)
সম্প্রতি প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করে মিলটিতে আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এই কাজ সম্পন্ন হলে আখ মাড়াই ও চিনি উৎপাদনের সক্ষমতা বাড়বে।
প্রধান অতিথি শেখ শোয়েবুল আলম বলেন, সব ঠিকঠাক থাকলে চলতি মৌসুমে চিনিতে মোটা অঙ্কের লোকসান কমিয়ে আনতে পারবে প্রতিষ্ঠানটি।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক মোশারফ হোসেন বলেন, চিনিকল এলাকায় আখের চাষ কম হয়েছে। তাই এবার তিন হাজার ৮১০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানো হবে।
উদ্বোধনের সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ চিনিকল শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের নেতৃবৃন্দ, আখচাষি ও সুধীজন উপস্থিত ছিলেন।