বৃহস্পতিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে দরিয়ানগর পয়েন্টে সমুদ্রসৈকতে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।
.png)
নিহত সাগর হোসেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির ছাতমা গ্রামের আলম মণ্ডলের ছেলে। তিনি রাজশাহী শাহ মখদুম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সাগর হোসেনের মামা হেলাল উদ্দিন জানান, বুধবার রাতে ফেসবুকে একটি ভিডিও দেখে ভাগনে সাগরকে চিনতে পারেন তারা। বাড়ির কাউকে কোনো কিছু না জানিয়ে সাগর কার সঙ্গে কক্সবাজারে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।
জানা যায়, ৪ ডিসেম্বর গ্রামের বাড়ি এসেছিলেন সাগর। তবে কীভাবে কার সঙ্গে সাগর কক্সবাজার গিয়েছিলেন, তা পরিবারের কেউ জানেন না। তার পরিবারে বাবা-মা ও পাঁচ বছরের ছোট বোন আছে।
নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।