এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে আসামি পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। বাদীকে হুমকির ঘটনায় বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার বখাটে ছেলে সবুজ মৃধা একই গ্রামের এক অসহায় নারীকে দীর্ঘদিন যাবত চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে আসছেন। পরে গত ২৮ নভেম্বর সকালে মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানের একটি পরিত্যক্ত বাড়িতে রেখে ওই নারীকে ধর্ষণ করেন সবুজ মৃধা। এ ঘটনায় সবুজ মৃধাকে আসামি করে গত ২ ডিসেম্বর কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। পরে অভিযান চালিয়ে আসামি মো. সবুজ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ।
.png)
এদিকে মামলা তুলে নেয়ার জন্য বাদীকে ও তার পরিবারের লোকজনকে আসামি পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছেন। পরে বাদীকে হুমকির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অপরদিকে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের লোকজন।
মামলার বাদী ভুক্তভোগী ওই নারী বলেন, আমাকে চাকরির দেওয়ার কথা বলে ধর্ষণ করেছেন সবুজ মৃধা। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। এখন তার পরিবারের লোকজনে আমাকে ও পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। সবুজ মৃধা একজন মানব পাচারকারী। তিনি আমাকে ভারতে পাচার করার চেষ্টা করেছেন।
অভিযুক্ত আসামির পিতা সেলিম মৃধা বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মামলা করেছে। আর আমার ছেলে কোনো প্রকার খারাপ কাজ করলে আমিও তার বিচার দাবি করছি। তবে আমি হুমকির বিষয়ে কিছু জানি না।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামি সবুজ মৃধাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।