গ্রেফতারকৃত আহাদুল বেপারী সৌদি আরব প্রবাসী, তার গ্রামের বাড়ি সদর উপজেলার কালিকাপুরে। আর শামীম বেপারী (৩৫) পেশায় রংমিস্ত্রি, তিনি সদর উপজেলার পূর্ব রঘুরামপুরের সালাম বেপারীর ছেলে। তাদের সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় ভাড়া থাকতেন এক গৃহবধূ। শুক্রবার সন্ধ্যায় বাড়িওয়ালা আজিজুল বেপারীর ছেলে আহাদুল বেপারী কৌশলে ঘরে প্রবেশ করে। পরে বাথরুমে থাকা অবস্থায় গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে আহাদুল ও তার বন্ধু শামীম। ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একপর্যায়ে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় গৃহবধূকে। এক পর্যায়ে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে আহাদুল ও শামীম। এ সময় কৌশলে ধর্ষণের ভিডিওধারণ করা হয়। এরপর রোববার রাতে ইন্টারনেটে সেই ভিডিও ছেড়ে দেয়ার কথা বলে ঘরে প্রবেশ করে আহাদুল ও শামীম আবারো শারীরিক সম্পর্ক করতে হুমকি দেয়। এ সময় কৌশলে গৃহবধূ পুলিশের জরুরি সেবা ৯৯৯ কল দেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। উদ্ধার করা হয় ভিডিওধারণকৃত মোবইল ফোন। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে রোববার রাতে ভর্তি করা হয়েছে মাদারীপুর সদর হাসপাতালে।
.png)
ওই নারী বলেন, আমাকে ভয় দেখিয়ে আহাদুল ও শামীম ধর্ষণ করেছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, ধর্ষণের ঘটনায় দুইজনের নামে মামলা করেছে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে ঘটনার সঙ্গে অভিযুক্তরা জড়িত থাকার কথা স্বীকার করেছেন।