বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বে-মেরিনা নামে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত শারমীন আকতার যশোরের অভয়নগর এলাকার ইব্রাহিম হাওলাদার ও পাখি বেগমের মেয়ে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় কলাতলী এলাকার বে-মেরিনা নামে একটি হোটেলের কক্ষে শারমীন আকতার নামে এক নববধূর আত্মহননের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ।
.png)
নিহত নববধূর স্বামীর বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার স্বামীকে নিয়ে কক্সবাজারে বেড়াতে আসেন ওই নববধূ। তারা ওঠেন হোটেল বে-মেরিনায়। বুধবার ঘোরাঘুরি করে হোটেলে ফিরে আসেন তারা। হোটেলে ফ্রেশ হয়ে তার স্বামী ভাত আনতে হোটেলের বাইরে যান। ভাত নিয়ে ফিরে আসার পর তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তবে কী কারণে ওই নববধূ আত্মহত্যা করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।