শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের তেলকুপি এলাকার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত হালিমা খাতুন ওই এলাকার খোকন মণ্ডলের মেয়ে। সে তেলকুপি ফোরকানিয়া মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাড়িতে হালিমাকে একা রেখে বড় মেয়ের বাড়িতে যান তার বাবা-মা। সন্ধ্যায় বাড়িতে এসে হালিমাকে দেখতে না পেয়ে ডাকাডাকি করেন তারা। কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে হালিমাকে ঝুলন্ত অবস্থায় দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে হালিমার ঝুলন্ত দেহ মাটিতে নামিয়ে রাখেন। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
.png)
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।