মৃতরা হলেন- ভিকমপুর গ্রামের সেলিম শেখের ছেলে রবিউল ইসলাম ও নওখাদা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে সবুজ মুন্সি।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে রবিউল ইসলাম রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
.png)
অপরদিকে, সবুজ মুন্সি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ৩টার দিকে তার মা ঘরের মধ্যে আড়ার সঙ্গে গলায় গামছা পেছানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে সকালে খবর পেয়ে তাড়াশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।