ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলমডাঙ্গায় গাছের গুঁড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৫:০৯, ১ অক্টোবর ২০২৩
আলমডাঙ্গায় গাছের গুঁড়িচাপায় স্কুলছাত্রের মৃত্যু
আলমডাঙ্গা থানা- ফাইল ফটো

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গাছের গুঁড়িচাপায় রোকনুজ্জামান নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার সকালে আলমডাঙ্গা উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোকনুজ্জামান একই গ্রামের হাবিল উদ্দিনের ছেলে। সে মাধবপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, কয়েকদিন আগে মাধবপুর গ্রামের আজমাদ আলী একটি গাছ বিক্রয় করেন। গাছের ব্যাপারী রোজদার আলী গাছটি কাটেন। রোববার সকালে আলমসাধু গাড়িতে উঠানোর জন্য কয়েকজন গ্রামবাসীকে ডেকে নেন। এ সময় রোকনুজ্জামানও গাছের গুঁড়ি উঠানোর জন্য যায়। গাড়িতে উঠানোর সময় গাছের গুঁড়িটি স্লিপ করে পড়ে গেলে এর নিচে চাপা পড়ে রোকনুজ্জামান। গ্রামবাসী রোকনুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Advertisement

আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃত স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে মরদেহের ময়নাতদন্ত না করে দাফনের জন্য আবেদন করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!