ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ৩০ সেপ্টেম্বর ২০২৩
পুকুর থেকে বল তুলতে গিয়ে শিশুর মৃত্যু
ফাইল ফটো

রাজবাড়ী শহরের ধুঞ্চি এলাকায় পুকুরের পানি থেকে বল তুলতে গিয়ে ইয়াসির আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ এলাকার কাজলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইয়াসির আরাফাত পুকুরের পাশে বল নিয়ে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত বলটি পুকুরের পানিতে পড়ে যায়। বল তুলতে গিয়ে ইয়াসিরও পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা গেছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!