ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হঠাৎ খালের পানিতে ভেসে উঠলো প্রাইভেটকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৩
হঠাৎ খালের পানিতে ভেসে উঠলো প্রাইভেটকার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি খালে প্রাইভেটকার ভেসে উঠেছে। বুধবার দুপুরে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খাল থেকে স্থানীয়দের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তোলেন।

এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ সড়কের পাশে নান্দুরা খালে একটি প্রাইভেটকার ভেসে উঠে। এ খবরে স্থানীয়রা সেখানে ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তোলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খালের পানিতে তল্লাশি চালান। তল্লাশিতে খালে কিছু পাওয়া যায়নি। তবে একটা মোবাইল ও শার্ট পাওয়া যায়।

Advertisement

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে; প্রাইভেটকারটি দুর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!