ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাসুম নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা দেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

সাজাপ্রাপ্ত মো. মাসুম (২৪) নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির গৌরনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

Advertisement

জানা যায়, নবীনগর উপজেলার বীরগাঁও ইউপির গৌরনগর গ্রামের মাসুম বখাটে প্রকৃতির যুবক। মেয়েদের বিরক্ত করাই তার স্বভাব। তার বখাটেপনার কারণে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তিনি প্রায় সময় স্কুল ও কলেজে পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং করে আসছিলেন। উপজেলার বীরগাঁও স্কুল এন্ড কলেজের নমব শ্রেণির এক ছাত্রীকে তিনি প্রায় সময় ইভটিজিং করতেন। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে দুপুরে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের ইভটিজিং করা অবস্থায় মাসুকে আটক করা হয়। তার মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়ায় তার মোবাইল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মাসুমকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারোভোগের পর তিনি এ ধরনের কাজ আর করবেন না বলে তার থেকে মুচলেকা আদায় করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!