ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যালয়ে বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে নতুন বই

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ১২ ডিসেম্বর ২০২৩
বিদ্যালয়ে বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে নতুন বই
ছবি: ডেইলি বাংলাদেশ

আর মাত্র কদিন পরই শুরু হবে নতুন বছর। আর নতুন বছরের প্রথম দিনই হবে ‘বই উৎসব’। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পৌঁছে গেছে বিনামূল্যের সরকারি নতুন বই। 

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলা শিক্ষা অফিস। বিদ্যালয়ে বিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে ওইসব নতুন বই । এরমধ্যে মাধ্যমিকে চাহিদার ৮৮ ভাগ, এবতেদায়ী শাখায় শতভাগ ও  মাদরাসার চাহিদার অর্ধেক বই পেঁছে গেছে।

Advertisement

মঙ্গলবার উপজেলা মাধ্যমিক অফিস থেকে বিভিন্ন বিদ্যালয় ও মাদরাসার বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা মাধ্যমিকের ওইসব নতুন বই বুঝে তারা নিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় পাড় করছেন শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন বছরে বইয়ের চাহিদা দেওয়া হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৩০০টি। চাহিদা অনুযায়ী এরইমধ্যে ৮৫ ভাগ বই এসে পৌঁছেছে। তাছাড়া উপজেলায় ৭ টি এবতেদায়ী মাদরাসার জন্য চাহিদা দেওয়া হয়েছিল ২০ হাজার ৮০০ বই। এরমধ্যে এবতেদায়ীর শতভাগ বই এসেছে। ৭ টি  দাখিল মাদরাসার শাখার জন্য বইয়ে চাহিদা ছিল ৪৪ হাজার ৬২৫ টি। এরমধ্যে ৫০ ভাগ বই পৌঁছেছেন। বাকী বইগুলো কিছুদিনের মধ্যে এসে পৌঁছবে।

উপজেলা মাধ্যমিক অফিসে গিয়ে দেখা যায়, মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক নতুন বই নিতে এসেছেন। গুদাম থেকে বই বুঝে নিয়ে অফিস চত্বরে গুছিয়ে রেখেছেন। কেউবা রিকশা-সিএনজি করে বই নিয়ে যাচ্ছেন। এক আনন্দঘন পরিবেশন বিরাজ করছে শিক্ষা অফিসে।

শিক্ষা অফিস থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষকদের হাতে বই বুঝিয়ে দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন, আমোদাবাদ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক, তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, আখাউড়া টেকনিকেল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. রাকিবুল ইসলাম, রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সেলিম মিয়া প্রমুখ।

আমোদাবাদ আলহাজ শাহআলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. তারেক বলেন, নির্ধারিত সময়ের আগেই চাহিদানুযায়ী সরকারি বিনামূল্যের বেশিরভাগ বই আমরা পেয়েছি। আশা করছি বাকি বইগুলো আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব। আগামী ১ জানুয়ারি ওইসব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

আখাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, এরইমধ্যে আমাদের তিন চতুর্থাংশ বই এসে গেছে। বাকী বইগুলো অচিরেই চলে আসবে। শিক্ষকদের মাঝে চাহিদানুযায়ী নতুন বই বুঝিয়ে দেওয়া হচ্ছে। আশা করি নতুন বছরের প্রথম সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে পারবো। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!